অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভারতে হেনস্তার শিকার সাংবাদিকের আত্মহত্যা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুন ২০২১ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৯৩০

বাংলার কণ্ঠ ডেস্ক : ভারতে করোনায় আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর পর হেনস্তার শিকার সাংবাদিক সাত বছরের ছেলেকে নিয়ে ১৩ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সোমবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চান্দিভালি এলাকায়। আত্মহত্যার আগে এক প্রতিবেশীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন তিনি।আত্মহননকারী রেশমা ট্রেঞ্চিল দ্য স্টেটসম্যান পত্রিকায় কাজ করতেন।

স্বামীর মৃত্যুর পর থেকেই মুম্বাইয়ের চান্দিভালি এলাকার ফ্ল্যাটে ছেলে গড়ুরকে নিয়ে থাকছিলেন রেশমা। তিনি অভিযোগ করে গেছেন, করোনাভাইরাসে স্বামীর মৃত্যুর পর থেকেই প্রতিবেশীরা তাকে বিভিন্নভাবে মানসিক চাপ দিয়ে আসছিলেন। আত্মহত্যার আগে লিখে যাওয়া সুইসাইড নোটে একজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ তুলেছেন তিনি।

ঘটনার দিন গভীর রাতে অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী রেশমা ও তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানান, তারা মারা গেছেন। পুলিশ অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করেছেন। সূত্র : বাংলাদেশ জার্নল