অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৫শে জুন ২০২১ সকাল ০৯:১৩
৭৭১
অচিন্ত্য মজুমদার :: বরিশাল বিভাগীগের নবনিযুক্ত বাংলাদেশ পুলিশের ডিআইজি এসএম আক্তারুজ্জামান ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। বৃহস্পতিবার রাতে শহরের লক্ষ্মী গোবিন্দ ঠাকুর জিউর মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে তিনি এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় ডিআইজি আক্তারুজ্জামান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভালো কাজকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দৃস্কৃতিকারীরা কারো বন্ধু হয় না। যারা মানুষের ক্ষতি করে তারা মানুষ হতে পারে না। এ সময় তিনি ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তিনি আমাদের স্বাধীনতার একটি অংশ। তার ভোলায় শান্তির পরিবেশ বজায় থাকবে। আর এটা বস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, বরিশালের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাবেক সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাবেক জেলা শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম সাহা, সহ সভাপতি শিবু কর্মকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওরাদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা, সহ দপ্তর সম্পাদক রাজন সাহাসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত