দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জুন ২০২১ রাত ১০:৫৭
৬৪৪
দৌলতখান প্রতিনিধি : প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তাঁর রক্তের ঋণ শোধ করতে হবে। আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থেকে মানুষের কল্যাণে কাজ করেছে তা নয় ৭২বছরের পথ চলায় বেশিরভাগ সময়ই ক্ষমতায় না থাকলেও দলটি জনগণের পাশে দাড়িঁয়েছে। আওয়ামীলীগই এক মাত্র রাজনৈতিক দল যেকোনো দুর্যোগে এবং সংগ্রামে নেতেৃত্ব দিয়েছে।
বুধবার (২৩জুন) সন্ধ্যায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতখান উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমপি মুকুল বলেন, ১৯৪৯ সালের ২৩জুনে প্রতিষ্ঠিত আওয়ামীলীগ গণমানুষের মধ্য থেকে গড়ে ওঠা একটি দল এবং বাংলাদেশের সব অর্জনের সঙ্গে আওয়ামীলীগের নাম জড়িয়ে আছে।
আর সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এমপি মুকুল বলেন, আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে।
পৌর মেয়র জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক সাফিজল ইসলাম, গোলাম মোরশেদ কিরন তালুকদার, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন রতন প্রমুখ। এসময় আওয়মীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্য ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দিন ব্যাপী মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার, কেক-কাটা , মিলাদ দোয়া মাহফিল এবং আলোচনা সভা।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত