লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জুন ২০২১ রাত ১০:৩০
৬৯০
লালমোহন প্রতিনিধি : সুস্থ দেহ ও সুন্দর মন সৃষ্টির লক্ষ্যে ভোলার লালমোহনে জিম ক্লাব উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার দুপুরে লালমোহন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জিম ক্লাবের উদ্বোধন করে ক্লাবের সভাপতি এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছেন। এ জন্য আমাদের মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে। মেধাবী প্রজন্ম ও দক্ষ মানব সম্পদ তৈরি করতে হলে সবাইকে সুস্থাস্থের অধিকারী হতে হবে। এজন্য খেলাধুলা ও শারীরিক ব্যায়াম সকলের জন্য প্রয়োজন। লালমোহনে জিম ক্লাব প্রতিষ্ঠা হওয়ায় এখন থেকে বিভিন্ন বয়সের মানুষ এখানে শারীরিক ব্যায়ামের সুযোগ পাবে। জিম ক্লাবের সাধারণ সম্পাদক লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমূখ বক্তব্য রাখেন। পরে এমপি শাওন লালমোহন জিম ক্লাবের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং দাবা ও ক্যারম টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত