হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২৩শে জুন ২০২১ রাত ১০:২০
৫৯৪
হাসনাইন আহমেদ মুন্না : জেলার সদর উপজেলায় আজ পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দ ও মসজিদ কমিটির সদস্যদের সমন্বয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার বাস্তবায়ন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
সদর উপজেলার মেডিকেল অফিসার ডা: আফরোজা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাহমুুদুল হক আযাদ, জেলা পরিবার পরিকল্পনা কনসালটেন্ট ডা: লুৎফুর রহমান সেলিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মনিরুজ্জামান, ডা: পারভিন বেগম, শহরের বকুলতলা জামে মসজিদের ঈমাম মাওলানা বেলায়েত হোসেনসহ অন্যরা।
পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জানান, ইতোমধ্যে এ বিষয়ে লালমোহন ও চরফ্যাসন উপজেলায় ৮০ জন ধর্মীয় নেতৃবৃন্দকে অবহিতকরণ করা হয়েছে। মূলত পরিবার পরিকল্পনার দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতি গ্রহণে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারনা রয়েছে, তা দূর করে এর ব্যবহার বৃদ্ধি করতে ধর্মীয় নেতারা ভালো ভূমিকা রাখতে পারে। এই পদ্ধতি সম্পর্কে প্রচারণার বৃদ্ধির ব্যাপারেও জোর দেয়া হয়েছে কর্মশালায়। কর্মশালায় সদর উপজেলার ২০ টি মসজিদের সভাপতি-সাধারণ সম্পাদক মিলে ৪০ জন ধর্মীয় ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত