বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে জুন ২০২১ রাত ১০:৫৫
৫৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : উপকূলীয় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সহায়তা দিয়েছে মৎস্য অধিদপ্তর। ইউএসএআইডি এর অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তরের সহায়তায় ইকোফিশ-বাংলাদেশ প্রকল্পের আওতায় চরফ্যাশন উপজেলার কুকরি মুকড়ি ইউনিয়নে মঙ্গলবার (২২জুন) বেলা সাড়ে ১২টায় দুই শতাধিক অসহায় ও দুস্থ জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরন বিতরন করা হয়। অনুষ্ঠানে কুকরি-মুকড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম মহাজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগের উপ-পরিচালক জনাব আনিছুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম ও চরফ্যাশন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মারুফ হোসেন মিনার। এসময় বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরনের মধ্যে হাঁস, ছাগল, ভেড়া ও কবুতর বিতরণ করা হয়। এসময় বক্তারা মৎস্য সম্পদের উন্নয়নে বিকল্প কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিতকরনে জেলেদের উল্লেখযোগ্য ভূমিকার উপর বক্তব্য রাখেন। এছাড়াও প্রদানকৃত গরু, ছাগল ও হাস মুরগী বিকল্প কর্মসংস্থান সহায়ক কাজে লাগিয়ে জেলেরা মৎস্য অবরোধকালীন সময়ে জীবিকা নির্বাহ করে মৎস্য আইন যথাযথভাবে পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত