অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলার ১২টি ইউনিয়নে বৈরী আবহাওয়ার মধ্যে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন চলছে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুন ২০২১ সকাল ১১:৪৬

remove_red_eye

৬৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় বৈরী আবহাওয়ার মধ্যে জেলার চার উপজেলার ১২টি  ইউনিয়নে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন চলছে। বৃষ্টি উপেক্ষা করে অনেকেই এসেছেন ভোট দিতে। তবে বৃষ্টির কারনে ভোটারদের উপস্থিতি ছিলো অনেক কম। কেন্দ্রের বাইরে মাঠে ভোটারদের লাইন না থাকলেও ভেতরে অবস্থান করছেন ভোটাররা। পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি কিছুটা বেশী। তবে বৃষ্টি কমলে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ভোটারদের অনেকেই মানছেন না স্বাস্থবিধি। তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার পাশাপাশি ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ও গঙ্গাপুর, তজুমদ্দিন উপজেলার চাচরা, সম্ভুপুর ও চাঁদপুর, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ও হাজিরহাট,  চরফ্যাসনের চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চরফ্যাসন উপজেলার ৫টি ও বোরহানউদ্দিনের ১টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছেনা। তবে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট হচ্ছে।

সূত্র আরো জানান, ভোলা জেলার ১২টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন, সদস্য পদে ৪০১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন নারী ভোটের মাঠে রয়েছেন। সকাল ৮টা থেকে এসব ইউনিয়নে ১৪১ টি ভোটকেন্দ্রের ৬৬৮ টি কক্ষে ২ লাখ ২৭ হাজার ৬১ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করছেন। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩০ জন পুরুষ ভোটার ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৯ হাজার ৩১ জন। 

জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন সাংবাদিকদের জানান, নির্বাচন অবাদ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় ৪ প্লাটুন বিজিবি, মনপুরায় ২৫ জন কোষ্টগার্ড সদস্য, প্রতি উপজেলায় র‌্যাবের ২টি করে টিম, ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ জন জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আনসার ও পুলিশ সস্যরা দায়িত্ব পালন করছেন।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...