বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে জুন ২০২১ রাত ১১:১২
৫৫৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চার উপজেলার ১২ ইউনিয়নে (ইউপি) ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এসব ইউপি'র ১৪১ টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭ টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ন হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্রের মধ্যে চরফ্যাশনে পাঁচ ইউনিয়নের ৪৫ কেন্দ্রের মধ্যে ১১টি, মনপুরায় দুই ইউনিয়নে ২২ কেন্দ্রের মধ্যে ১৩ টি, বোরহানউদ্দিনে দুই ইউনিয়নে ২১ কেন্দ্রের মধ্যে ৮ টি এবং তজুমদ্দিনে ৩ ইউনিয়নের ৪৩টি কেন্দ্রের মধ্যে ১৫ টি কেন্দ্র ঝুঁকিপূর্ন।
শনিবার (১৯ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
ঝুঁকিপূর্ন কেন্দ্র থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্য ছাড়াও নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহনের লক্ষে ১২ ইউটিতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সুত্র জানায়, আগামী সোমবার (২১ জুন) জেলার চার উপজেলায় ইউপিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
এগুলো হচ্ছে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাচড়া, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর, চাচরা ও চাঁদপুর, মনপুরা উপজেলার হাজিরহাট, দক্ষিন সাকুচিয়া এবং চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ, চর কলমি, হাজারিগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর।
চরফ্যাশন উপজেলার ৫ ইউপি এবং বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। তবে সংরক্ষিত নারী সদস্য ও পুরুষ সদস্য পদে ভোট হবে।
চার উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৬ জন, পুরুষ সদস্য পদে ৪০৬ জন এবং সংরক্ষত নারী সদস্য পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিসার মোঃ আলা উদ্দিন আল মামুন বলেন,শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ১২ ইউপিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ন ভোটগ্রহনের লক্ষে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও আনসার এবং ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত