বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জুন ২০২১ রাত ০৯:২১
৭৫৩
বাংলার কণ্ঠ ডেস্ক : একসঙ্গে দু’জনের বেশি মানুষ মোটরসাইকেলে উঠতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান, সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙা, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ টাস্কফোর্সের অন্য সদস্যরা সশরীরে ও ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে অনেক অনিবন্ধিত মোটরসাইকেল রয়েছে। সবাইকে নিবন্ধন করে চালাতে হবে। নিবন্ধন ছাড়া যাতে কেউ বাইরে বের হতে না পারে সেই ব্যবস্থা আমরা করবো। আমরা লক্ষ্য করেছি মোটরসাইকেলে তিন-চারজন করে উঠছেন। মাঝে-মধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছেন বা দুর্ঘটনার কারণ হয়ে যাচ্ছেন। দু’জনের বেশি মোটরসাইকেলে উঠতে পারবেন না।
আসাদুজ্জামান খান বলেন, বুয়েটের বিশেষজ্ঞরা দুর্ঘটনা নিয়ে বিস্তারিত টেকনিক্যাল রিপোর্ট আমাদের দেবেন। কোন রাস্তায় কী পরিমাণ গাড়ি চলতে পারে, কীভাবে দুর্ঘটনা কমানো যায়, কী ধরনের মোটরযান হাইওয়ে বা অন্য জায়গায় চলবে ইত্যাদি।
সড়কে দুর্ঘটনা আগের চেয়ে বেড়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কে যানবাহন বেড়েছে। দুর্ঘটনা খুব বেড়েছে বলে রিপোর্ট নেই। তবে দুর্ঘটনা হচ্ছে। দুর্ঘটনা কমানোর জন্য বিশেষজ্ঞরা প্রতিবেদন দেবেন। সেটা ফলো করার জন্য আমরা রেডি হচ্ছি। দুর্ঘটনা ঘটার অনেকগুলো কারণ আমরা চিহ্নিত করেছি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত