অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

৫২ দিন পর করোনায় সর্বোচ্চ মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জুন ২০২১ রাত ০৯:০২

remove_red_eye

৬৭৩

বাংলার কণ্ঠ ডেস্ক : গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮২ জনের মৃত্যু হয়েছে, যা গেল ৫২ দিন পর সর্বোচ্চ।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৮ জনে। এর আগে, গেল ২৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ৮৮ জনের মৃত্যু হয়। এছাড়া গেল ২৪ ঘণ্টায় দেশের ৫২৮টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২২ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৬৪১ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশের মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে। রবিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গেল ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬.৩৮ শতাংশ। আর দেশে করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৪৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘন্টায় ২ হাজার ৫০৯ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৯০ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ২৭ জন নারী। এছাড়া এ পর্যন্ত মৃত্যু হওয়া  ১৩ হাজার ৫৪৮ জনের মধ্যে ৯ হাজার ৭১২ জন পুরুষ এবং ৩ হাজার ৮৩৬ জন নারী।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভা‌গে ৩২, ঢাকায় ২১, রাজশাহীতে ১২ চট্টগ্রামে ৯, ময়মনসিংহে ৪, সিলেটে ২, বরিশালে একজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে।

এর আগে, গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনায় আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। এছাড়া নিতুন করে ৩ হাজার ৫৭ জনের নতুন করে আক্রান্তের খবর জানায়।

এদিকে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৯০ লাখ ৩২ হাজার ৫৬২ জনে। করোনায় আক্রান্ত হওয়ার পর বিশ্বজুড়ে সুস্থ হয়েছে ১৬ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮৮৮ জন। আর এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৮ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। এরপর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর বাংলাদেশে গেল বছরের ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই মাসের ১৮ তারিখে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যু হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...