অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চর কুকরি মুকরিতে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়া হবে : এমপি জ্যাকব

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে জুন ২০২১ রাত ১২:২৩

remove_red_eye

৫৯৬

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন  যুব ও ক্রীড়া মন্ত্রনালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভ‚মি কুকরি মুকরিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। শনিবার ভোলার চরফ্যাশনে কুকরি মুকরি, চর নিজাম ও ঢালচরে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণের টিন বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। তিনি বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে ইতোমধ্যে কুকরি মুকরিতে যোগাযোগ ও যাতায়াতের জন্য ইকোপার্ক, বন উৎপাদন ও গবেষনা কেন্দ্র,জেলেদের সমুদ্রে দিক নির্ণয়ে আধুনিক লাইটিং হাউজ, প্রাকৃতিক ম্যানগ্রোভ বনাঞ্চলে জীব-বৈচির্ত্য রক্ষায় অভয়ারন্য, হরিন প্রজনন কেন্দ্র ও সাব-মেরিন ক্যাবলের মাধ্যমে কুকুরি মুকরি পর্যটন এলাকাকে জাতীয় গ্রীডের সাথে অন্তর্ভ‚ক্ত করার কাজ চলছে। পর্যটকদের সুযোগ সুবিধা বাড়াতে আন্তর্জাতিক মানের রিসোর্ট সেন্টার নির্মানের পরিকল্পনা রয়েছে। সরকারের এ সকল পরিকল্পনা বাস্তবায়ন হলে সমুদ্রঘেষা নয়নাভিরাম ম্যানোগ্রোভ কুকরি মুকরি রুপান্তরিত হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে। জ্যাকব আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত প্রাকৃতিক  সৌন্দর্যের লীলাভ‚মি কুকরি মুকরি। ১৯৭৩ সালে সাইক্লোনে ক্ষতিগ্রস্থ কুকরি মুকরিতে বঙ্গবন্ধু  পরিদর্শনে এসে দ্বীপবাসীকে সুরক্ষায় বেড়ীবাধের প্রতিশ্রæতি দিয়েছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি ঘাতকরা। তারই সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার সহায়তায় বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করেছি। বর্তমান সরকারের আমলে বেড়ীবাঁধ নির্মানের ফলে প্রাকৃতিক জলোচ্ছাস থেকে  রক্ষা পেয়েছেন কুকরি মুকরি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আকন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, আওয়ামীলীগের যুগ্ন  সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, সাংগঠনিক স¤পাদক এনায়েত উল্লাাহ সবুজ, কুকরি মুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছালাম হাওলাদার, ঢালচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মেম্বর।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...