অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে অসহায় পরিবারের কোটি টাকার সম্পদ দখলের পায়তারা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুন ২০২১ রাত ১১:৫৮

remove_red_eye

৭১০

চরফ্যাশন প্রতিনিধি : একটি পরিবারের ১০ কোটি টাকা মূল্যের দোকান ভিটি আÍসাতে পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। চরফ্যাশন তালুকদার বাজারের ওই দোকানভিটির ৮০ শতাংশ জমি জবর দখলে পায়তারা করছে বলে স্থানীয় ইউপি সদস্য জামাল চৌকিদারসহ ৫জনের বিরুদ্ধে অভিযোগ করেন জমি মালিক খালিদ আল হেলাল গং। তিনি অভিযোগ করে বলেন, আামাদের এ জমি দখল করতে নানানভাবে হুমকী ধামকীসহ বিভিন্ন অপকৌশল করছে অভিযুক্তরা। জমি মালিক আল হেলাল গং দখলবাজ চক্রের কবল থেকে তাঁদের স¤পদ ও জীবন রক্ষার জন্য স্থানীয় সাংসদের কাছে একটি লিখিত আবেদন করেছেন। লিখিত অভিযোগে ভ‚ক্তভোগীরা জানান, কুলসুম বাগ মৌজায় দিয়ারা ৩১৯ নং খতিয়ানে ৮০ শতাংশ জমির মালিক ছিলেন তাঁদের পিতা জলিল মোল্লা। মৃত্যুর পূর্বে তিনি এই জমি স্ত্রী ফজিলতুন নেছাকে দলিল করে দেন। ফজিলতুন নেছার জীবদ্দশায় ওই স¤পদ দুই ছেলে খালিদ আল হেলাল ও আবদুল মাজেদকে দলিল দেন। দলিল ও  পৈত্রিক সূত্রে এ স¤পদের মালিক এখন দুই ভাই। দির্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব দেখিয়ে ইউপি সদস্য জামাল উদ্দিন চৌকিদার, কবির হোসেন ফরাজী, নিরব, আবদুর রব এবং ইমাম হোসেন রুপসা একত্রিত হয়ে এ জমি জবর দখলের চেষ্টা চালায়। অভিযুক্তরা দুই ভাই হেলাল ও মাজেদকে হামলা মামলার হুমকী দিয়ে কয়েক শতাংশ জমি জবর দখল করে নিয়েছে। এছাড়াও দখলকৃত ওই জমি ফেরত দেয়ার কথা বলে দুই ভাইয়ের কাছ থেকে ৫ লাখ টাকার চাঁদা দাবী করে ২ লাখ টাকা হাতিয়ে নেয়। আরও ৩ লাখ টাকা না দিলে বাকী জমিও দখল করে নেয়ার হুমকী দিচ্ছেন বলেও অভিযোগ করেন ভ‚ক্তভোগীরা। বিষয়টি নিয়ে স্থানিয় সাংসদ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা চেয়ারম্যানকে নির্দেশ দেন বলেও জানা গেছে। অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য জামাল বলেন, ওই জমির সাথে ৮ শতাংশ জমি খাস থাকায় বাজার ব্যবসায়ীদের শৌচাগার নির্মানের জন্য ৫০ পয়েন্ট জমি নিয়েছি। ২ লাখ টাকা চাঁদা নেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...