অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কোভিড: ২৪ ঘণ্টায় ৬৭ মৃত্যু, দেড় মাসে সর্বাধিক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুন ২০২১ রাত ০৮:০৯

remove_red_eye

৭৬২

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৬৭ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৩ হাজার ৪৬৬ জনে।

করোনাভাইরাসের ডেল্টা ধরনের সংক্রমণের বিস্তারে গত ২ মে এর চেয়ে বেশি কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, সেদিন মারা গিয়েছিলেন ৬৯ জন।

গত এক দিনে আরও ৩ হাজার ৫৭ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, তাদের নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৪৮ হাজার ২৭।

সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ৭২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।

গত কয়েক দিনের ধারায় গত ২৪ ঘণ্টায় বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ২৪ জনের। তারপরই বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৪ জনের।

চট্টগ্রাম বিভাগে ১১ জনের, রাজশাহী বিভাগে ৮ জনের ও রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ৩৪ জন পুরুষ, ৩৩ জন নারী।

তাদের মধ্যে ২৭ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং ৩ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু ও রোগী শনাক্ত দুটোই উল্লেখযোগ্য হারে বেড়েছে।

গত এক সপ্তাহে (১৩ জুন-১৯ জুন) তার আগের সপ্তাহের (৬ জুন-১২ জুন) চেয়ে মৃত্যুর হার বেড়েছে ৪৬ শতাংশ। এই সময়ে রোগী শনাক্তের হার বেড়েছে ৫৫ শতাংশ।

এক সপ্তাহে নমুনা পরীক্ষার হার ২২ শতাংশ বাড়ার পাশাপাশি সুস্থতার হারও বেড়েছে ১০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫২৮টি ল্যাবে ১৬ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ৫ হাজার ৫০৩টি নমুনা।

শনিবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৮ শতাংশের বেশিই ছিল।

এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।      

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৭ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে ৩৮ লাখ ৫১ হাজারের বেশি মানুষের।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...