বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই জুন ২০২১ রাত ১০:৫০
৭০০
বাংলার কণ্ঠ ডেস্ক: ভারতে করোনার মধ্যেই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে মিউকরমাউসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন একাধিক মানুষ। শিশুদের মধ্যে এর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। খবর এনডিটিভি।
খবরে বলা হয়, দেশটির মুম্বাইয়ে দুই হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তিনজনের একটি করে চোখ অস্ত্রোপচারের মাধ্যমে ফেলে দেয়া হয়েছে। তিনজনের মধ্যে ৪ বছর ও ৬ বছর বয়সের দুই শিশু এবং ১৪ বছর বয়সী এক কিশোরী রয়েছেন। জানা গেছে, দুই শিশুর ডায়াবেটিস না থাকলেও কিশোরীটি ডায়াবেটিসে ভুগছিল।
চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্ত রোগী, এইডস কিংবা ক্যান্সার রোগীদের ব্ল্যাক ফাঙ্গাস প্রাণঘাতী হয়ে উঠতে পারে। যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের জন্যও এটি বিপদজ্জনক হতে পারে।
মুম্বাইয়ের ফোর্টিস হাসপাতালের সিনিয়র শিশু চিকিৎসক জিসাল শেঠ বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে দুটি মেয়েকে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে দেখেছি। তাদের দুজনেরই ডায়াবেটিকস ছিলো। ১৪ বছর বয়সী এক কিশোরীর হাসপাতালে আসার ৪৮ ঘণ্টার মধ্যে তার একটি চোখ কালো হয়ে যায়।
তিনি আরো বলেন, এক মাস আগে ১৬ বছর বয়সী একজন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলো। হঠাৎ করে সে একদিন আমাদের কাছে আসে। আগে তার ডায়াবেটিকস না থাকলেও পরে সেটি শনাক্ত হয়। আমরা তার পাকস্থলির কাছে রক্তনালীতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত করেছি।
সব থেকে ছোট যে শিশুটি তাকে মুম্বাইয়ের কেবিএইচ বাচুলি অফথালমিক অ্যান্ড ইএনটি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। এই দুই শিশুই করোনা সংক্রমিত হয়েছিল।
ডা. প্রীথেশ শেঠী বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাস তাদের চোখে ছড়িয়ে পড়েছিল। আমরা যদি চোখ অপসারণ না করতাম তাহলে তাদের জীবন হুমকিতে পড়ত।
ব্ল্যাক ফাঙ্গাসকে প্রাথমিক স্তরেই শনাক্ত এবং মৃত টিস্যু অপসারণ করতে হয়। এই ফাঙ্গাস মস্তিষ্কেও আক্রমণ করে। চিকিৎসকরা জীবন বাঁচাতে রোগীর নাক, চোখ এমনকি চোঁয়ালও কেটে ফেলেন।
ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত
ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা
উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী
অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর
নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল
কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা
ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো : ধর্মমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক