অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:৩৬

remove_red_eye

৯৩৯

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১৩৩ পিচ ইয়াবা উদ্ধার করে।
ভোলা পুলিশের ফেসবুক পেইজের তথ্য সূত্রে জানাগেছে, চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে ” এই শ্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে শনিবার রাতে গোপন সংবাদেও ভিত্তিতে ডিবির ওসি মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে এসআই শংকর কুমার ঘোষ, এসআই মোঃ মাহাবুবুর রহমান, এস আই শান্তনু দেবনাথসহ এক দল পুলিশ ভোলা সদর উপজেলার কাচিয়া সমাদার ০২ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীমোঃ হানিফ (৩৮), মোঃ ইদ্রিস (৪০), মোঃ মাহাবুল আলম স্বপন (৩৬) আটক করে। এসময় তাদেও কাছ থেকে ১৩৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।