বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জুন ২০২১ রাত ০৮:৩৭
৭৭০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মোটরসাইকেল নিয়ে নাস্তা করতে গিয়ে রাস্তায় বিদ্যুতের ছেঁড়া তারের সাথে জরিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ নজরুল ইসলাম (২৮) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন।
নিহত নজরুল ইসলাম ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাদ্রাজ গ্রামের আব্দুল মুনাফ ব্যাপারীর ছেলে।
আজ শুক্রবার (১৮ জুন ) দুপুর সাড়ে ১২ টার দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীল কমল ইউনিয়নের ঘোষের হাট বাজার এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় মোঃ রমিজ উদ্দিন রাজা জানান, নিহত নজরুল ইসলামসহ কয়েকজন নীল কমল ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের বিদ্যুতের কাজ করতো। সকাল থেকে সে সেখানে ইলেকট্রিশিয়ানের কাজ করেন। দুপুর সাড়ে ১২ টার দিকে বৃষ্টির মধ্যে নাস্তা করার জন্য মোটরসাইকেল নিয়ে ঘোষেরহাট বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাজার সংলগ্ন এলাকায় আসলে রাস্তার পাশে বিদ্যুতের ছেঁড়া তারের সাথে তার মোটরসাইকেলসহ তিনি জড়িয়ে পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত চলছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত