অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে জমি বিরোধ নিয়ে সংঘর্ষ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুন ২০২১ রাত ১১:০৪

remove_red_eye

৬৪৮

আহত-১১ গ্রেপ্তার-২

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১১জন আহত হয়েছে। এঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতরা হলেন, জাকির হাওলাদার, কবির, আমজাদ, জিহাদ, ফাতেমা, শামীম, মোস্তফা হাওলাদার, সোহাগ মাতাব্বর, কহিনুর বেগম, আবুল বশির মাতাব্বর,খাদিজো বেগম, বেলায়েত হাওলাদার।
আহতরা ভোলা সদর হাসপাতাল ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে গুরুতর আহত জাকির হাওলাদারকে অবস্থার অবনতি দেখে চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
এঘটনায় দৌলতখান থানা পুলিশের একদল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গতকাল বৃহস্পতিবার (১৭জুন) সকাল ৯টার দিকে উপজেলা চরখলিফা ইউনিয়নের দিদার উল্যাহ ৫ নম্বর ওয়ার্ডের শাহাজান হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, ‘একই ওয়ার্ডের বেলায়েত গংদের সঙ্গে শাহাজান হাওলাদার গংদের ১২শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয় স্থানীয় ভাবে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। গত মঙ্গলবার (১৫জুন) ওই বিরোধপূর্ণ জমি থেকে বেলায়েত গংদের নিরব ও আলম হাওলাদার ধানের (বিজ) কেটে নিয়ে যায়। এ নিয়ে ওই দিন দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষ বাধেঁ। এতে উভয় পক্ষের লোকজন গুরুতর আহত হয়। বর্তমানে এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।
ওইদিনের ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল ৯টার দিকে বেলায়েত গংদের নিরব ও আলম হাওলাদার ,শাহাজন গংদের রিয়াজ হাওলাদার ও সোহেল হাওলাদার ওই এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে তাদেরকে ধাওয়া করে। পরে তারা বাধাঁ দিলে তাদের বাড়ি গিয়ে অভিযুক্ত হাবিবের নেতৃত্বে রাজিব, সজিব,রিহাদ, তাজুদ্দিন, নিরব, আলম,ফরহাদ সহ ২০থেকে ২৫জন মিলে তাদের ঘরে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অভিযুক্তরা তাদের ঘরের আসবাব পত্র ভাঙচুর সহ ও নগদ অর্থ নিয়ে যায়।
এঘটনায় উভয় পক্ষ দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘এ বিষয় উভয় পক্ষ মামলা দায়ের করেছে। পুলিশ দু'পক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে। আসামীদের আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...