অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বৃক্ষ রোপন অভিযান শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুন ২০২১ রাত ১১:৩৭

remove_red_eye

৬৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  মুজিব বর্ষে অঙ্গিকার করি সোনার বাংলা সবুজ করি  এই স্লোগানকে সামনে রেখে ভোলায় সবুজ বনায়ন এর মাধ্যমে সুরক্ষিত বেষ্টনি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বৃক্ষ রোপন অভিযান এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার (১৬ জুন) বিকালে ভোলার ইলিশা মেঘনা নদীর বেড়িঁবাধ এলাকায় বৃক্ষ রোপন যৌথ ভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা বিভাগীয় বন কর্মকর্তা  মো:  তৌফিকুল ইসলাম ও ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান।
উপকূলীয় বন বিভাগ ভোলা এর সদর রেঞ্জের আয়োজনে বৃক্ষ রোপণ অভিযান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্যাপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, ভোলা সদর রেঞ্জ অফিসার কামরুল ইসলাম, সুফল প্রকল্পের কনসালটেন্ট মো: মিজানুর রহমান প্রমুখ। এবছর জেলায় ১ লাখ বৃক্ষরোপন কর্মসূচী  হাতে নেয়া হয়েছে। আর বাসাবাড়িতে ১ হাজার বনায়ন গাছের চারা রোপ করা হবে।
এসময় বক্তরা বলেন, গাছ বা সবুজ প্রকৃতি আমাদের জীবন সুরক্ষায় অবদান রাখে। ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনের শিকার। বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। এতে বিপদ সৃষ্টি হয়েছে। অন্যদিকে নির্মমভাবে গাছপালা নিধন এ সমস্যার জন্য অনেকাংশে দায়ী। প্রতিটি দেশের ২৫ শতাংশ জমিতে বনাঞ্চল থাকা উচিত। তবে আশার কথা হলো ভোলায় কিন্তুু দেশের বনায়ন এর চেয়ে বেশি বনায়ন রয়েছে। তাই বনায়নকে ভোলার জন্য সুরক্ষিত রক্ষা কবচ হিসাবে টেকসই করে গড়ে তুলতে হবে বলে জানান।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...