অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে ভাড়াটিয়ার বিরুদ্ধে মালিকের দোকান ভিটা দখলের অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জুন ২০২১ রাত ১১:২৯

remove_red_eye

৬৯২

চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসনের চেয়ারম্যান বাজার ভাড়াটিয়া কর্তৃক মালিক এর দোকান ভিটা দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত দখলকারী আবুল কালাম হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এবং মৃত মোফাজ্জল হোসেনের ছেলে চরফ্যাসন সিনিয়র সহকারী জজ আদালতের নিষেধাজ্ঞা এবং স্থানীয় শালিসগণের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবুল কালাম এই জবর দখল অব্যাহত রাখায় কোটি টাকার দোকান ভিটা দখল নিয়ে দু’পক্ষের উত্তেজনা বাড়ছে। ফলে যে কোন সময় রক্তাক্ত সহিংসতার আশংকা করছেন স্থানীয় বাজার ব্যবসায়ীরা। জানাযায়, ৪৫ বছর পূর্বে ২ হাজার টাকা মূল্যের বিনিময়ে ১৮/১৬ হাত ভিটার মালিকানা অর্জন করেন মোলভী আশ্রাফ আলী। ভিটায় দোকান ঘর তৈরী করে মৌলভী আশ্রাফ আলী এখানে কাপড়ের ব্যবসা করতেন। ২০১১ সালে মৌলভী আশ্রাফ আলীর মৃত্যুর পর তার ছেলেরা দোকান ঘরটি ভাড়া দেন। দোকান ঘরের ভাড়াটিয়া হিসেবে ব্যবসা শুরু করেন সাবেক মেম্বার আবুল কালাম। ভাড়াটিয়া হিসেবে দোকানে উঠে দোকান দখল নিতে মরিয়া হয়ে উঠেন। তিনি এই প্রেক্ষিতে স্থানীয় ভাবে একটি শালিস বসা হয়। যাতে দোকানটি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হলে আবুল কালাম চরফ্যাসন সিনিয়র সহকারী জজ আদালতে ২৫৫/২০১৯ দেওয়ানী মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করেন এবং আবুল কালাম এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ মামলাটি খারিজ করেন। আদালতের এই আদেশের পর মৃতঃ মৌলভী আশরাফ আলীর ছেলে মেয়েরা আইন গত ভাবে দোকান ভিটির মালিকানা পেলেও দখলকারী ভাড়াটিয়া আবুল কালাম মেম্বার  দখল না ছাড়ায় তারা ঘর ভিটি বুঝে পান নি। ফলে কোটি টাকার ঘর ভিটি নিয়ে দুপক্ষের  উত্তেজনা বাড়ছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...