অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শিবপুর চ্যাম্পিয়ন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:৩৮

remove_red_eye

৯৪২

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ভোলা গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভেদুরিয়া ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে শিবপুর ইউনিয়ন দল। শিবপুর ইউনিয়নের পক্ষে একমাত্র গোলটি করেন মোঃ রাসেল। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক পুরস্কার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রিয় গ্রুপের চেয়ারম্যান মাইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, শিবপুর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, এসি ল্যান্ড মোঃ কাওছার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খেলাধুলা করলে মনমানসিকতা, স্বাস্থ্য ভালো থাকে। খেলাধুলা যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই সবাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হবে। আগামীতে তোমাদের মধ্যে থেকেই জাতীয় দলের নেতৃত্ব তৈরি হবে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...