অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে সড়কে খানা খন্দ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জুন ২০২১ রাত ১১:৩০

remove_red_eye

৭৫২

দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের লাল নিশান

লালমোহন প্রতিনিধি : ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলা পরিষদ সংলগ্ন অংশে খানা খন্দকে সতর্কতামূলক লাল নিশান উড়িয়েছে এলাকাবাসী। প্রতিদিন এ সড়কে দুর্ঘটনার শিকার হন যানবাহনের চালক ও যাত্রিরা। স্থানটিতে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় মানবিক কারণে এ লাল নিশান উড়ানো হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিন মিয়া। তিনি জানান, গত কয়েক দিনে তার চোখের সামনে অন্তত ৫০টি দুর্ঘটনা ঘটেছে এখানে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
তিনি আরও বলেন, গত ৩-৪ বছর ধরে এই খানা খন্দে জোড়াতালির কাজ করছে ভোলার সড়ক ও জনপদ বিভাগ। জুন এবং ডিসেম্বর এলেই এখানে জোড়াতালির কাজ করে সরকারের অর্থ অপচয় করা হয়। তবে কিছু দিন পরেই পুরানো চিত্রে ফিরে স্থানটি। সামান্য বৃষ্টিতে পানি জমে অত্যান্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায় স্থানটি।  গুরুত্বপূর্ণ সড়কের এমন চিত্র বদলাতে স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ জরুরী।
স্থানীয় বাসিন্দা আবুল বাসার সেলিম ও রিয়াজ নামের কয়েকজন জানান, ভোলা সওজের প্রকৌশল বিভাগের দায়িত্বহীনতার কারণে এমন অবস্থা। সওজ বিভাগ রাস্তায় জমানো পানি নিস্কাশনের ব্যবস্থা না করে পানির মধ্যেই জোড়াতালির কাজ করছে। এতে অহেতুক সরকারের বিরাট ধরনের অর্থ অপচয় হচ্ছে।
ভোলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, এই সড়কটি প্রশস্ত করণের জন্য নতুন করে কাজ চলছে। এখন চাইলেও সংস্কার করা সম্ভব নয়। কাজের গতি ভালো থাকলে এইমনিতেই ঠিক হয়ে যাবে। নতুন করে সংস্কারের প্রয়োজন হবে না।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...