অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৩৭১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ১১:১৯

remove_red_eye

৬৮৮

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় মুজিব বর্ষ উপলক্ষ্যে দ্বিতীয় পর্যায় ৩৭১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার নতুন ঘর পচ্ছে। এসব ঘর নির্মাণে মোট ৭ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ২৫৮ টি গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের ঘর বিতরণ উদ্বোধন করার কথা রয়েছে। ২ শতাংশ জমির উপর নির্মিত এসব ঘরে দুইটি বেডরুম, বারান্দা, রান্নাঘর, বাথরুম, বিদ্যুৎ, নলকূপসহ বিভিন্ন সুজোগ সুবিধা থাকছে। এছাড়া মুজিব বর্ষের প্রথম পর্যায়ে ৫২০ টি পরিবার ঘর পেয়েছেন এই জেলায়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্স্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, দ্বিতীয় পর্যায়ে এসব ঘরের মধ্যে সদর উপজেলায় ৫৫টি ঘরের জন্য ব্যয় হয়েছে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা, বোরহানউদ্দিনে ১৬টি ঘরের জন্য ৩০ লাখ ৪০ হাজার টাকা, দৌলতখানে ২০টির জন্য ৩৮ লাখ টাকা, লালমোহনে ২০টির জন্য ৩৮ লাখ টাকা।
তিনি আরো জানান, তজুমদ্দিনে ১৫০টির জন্য ২ কোটি ৮৫ লাখ টাকা, চরফ্যাসনে ৬০টির জন্য ১ কোটি ১৪ লাখ টাকা ও মনপুরায় ৫০ টি ঘরের জন্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। ২০ জুন উদ্বোধনের জন্য ২৫৮ টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি ১১৩ টি ঘরের কাজ জুলাই মাসের মধ্যে শেষ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক বলেন, জেলায় মোট ৮ হাজার ৮৮২ টি ভূমিহীন পরিবারের তালিকা করা হয়েছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৫২০ টি গৃহ নির্মাণ হয়েছে এবং সেখানে উপকারভোগীরা বাস করছেন। ভোলা দ্বীপ জেলা হওয়াতে চারদিকে পানি বেষ্টিত। তাই এখানে ভূমিহীনদের সংখ্যা বেশি। গৃহ নির্মাণের এই উদ্যোগ পর্যাক্রমে চালিয়ে যেতে পারলে ভোলায় আর কোন গৃহহীন পরিবার থাকবেনা। ঘরগুলোর গুণগত মান অত্যন্ত উন্নত। সরাসরি উপজেলা প্রশাসন মনিটরিং করছে এসব গৃহ নির্মাণে বলে জানান তিনি।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...