বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ১১:১৭
৭৯৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহাউদ্দিন উপজেলায় এনজিও থেকে ঋণের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ৪০ বছর বয়সী ও ৩ সন্তানের এক জননী নারীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এমনকি ধর্ষকরা ওই নারীর কাছ থেকে ঋণ করে নেয়া ১০ হাজার টাকাও ছিনিয়ে নেয়। রবিবার রাত সাড়ে ৮টায় বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ড স্মৃতি পাড়ায় এ ঘটনা ঘটে। ওই রাতেই ভিকটিমের স্বামী ৩ জনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দাখিল করলেও সোমবার বিকাল পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারে নি। বর্তমানে গুরুতর আহত ওই নারী ভোলা সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ভিকটিম ও তার স্বামী সাংবাদিকদের জানান, রবিবার বিকালে স্থানীয় একটি এনজিও থেকে ঋণের টাকা আনতে যান ধর্ষণের শিকার ওই নারী। এনজিও থেকে টাকা উত্তোলন করে সন্ধ্যায় স্মৃতিপাড়ার এক আত্মীয়র বাসায় যান। সেখান থেকে রাত সাড়ে ৮ টায় বাড়ি ফেরার পথে আগে থেকে রাস্তায় ওৎপেতে থাকা স্থানীয় বখাটে সাহেদ, সুমন ও ইউসুফ ৩ সন্তানের জননী ওই নারীকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে তারা চলে যাওয়ার সময় এনজিও থেকে ঋণ করে আনা ১০ হাজার টাকাও ছিনিয়ে নেয় বখাটে যুবকরা। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে ওই নারী প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। এর পর তাকে রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খালেদা ইসলাম মিতু জানান, ডাক্তারি পরীক্ষা ও নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রিপোর্ট তারা পুলিশের কাছে হস্তান্তর করবেন। এদিকে রবিবার রাতেই ভিকটিমের স্বামী বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দাখিল করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানিয়েছেন, পুলিশ রাতেই ভিকটিমের বক্তব্য শুনেছেন। ভিকটিমের স্বামী যে লিখিত অভিযোগ করেছেন তার সাথে ভিকটিমের বক্তব্যের কিছুটা অমিল আছে। এ বিষয়ে সুনিদিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। তারা ভিকটিমের সাথে যোগাযোগ করছেন। সঠিক ভাবে অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের নজদারিতে রাখা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত