অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ধাক্কা খেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন ডু প্লেসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ০৮:৪৪

remove_red_eye

৭৪৭

বাংলার কণ্ঠ ডেস্ক : ইউরো কাপে ক্রিশ্চিয়ান এরিকসেনের মাঠে লুটিয়ে পড়ার দিন ক্রিকেটেও দুর্ঘটনার শিকার হন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। বাউন্ডারিতে একটি বল ঠেকানোর সময় সতীর্থ খেলোয়াড় মোহাম্মদ হাসনাইনের হাঁটুর সঙ্গে তার মাথার ধাক্কা লাগে। কনকাসনে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

সেই ঘটনায় আংশিক স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন ডু প্লেসি। শনিবার রাতে হাসপাতালে নেয়া হয়েছিল তাকে। তবে পরদিনই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এখন সুস্থতার পথেই রয়েছেন বলে আশ্বস্ত করেছেন ডু প্লেসি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, 'শুভকামনা ও সমর্থন জানানো বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এখন হোটেলে ফিরে এসেছি এবং সুস্থ হওয়ার পথেই আছি। কনকাসনের সঙ্গে আংশিক স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। তবে এটা ঠিক হয়ে যাবে। আশা করি দ্রুতই মাঠে ফিরতে পারব। সবার জন্য ভালোবাসা।'

শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটরস ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচে ঘটেছে এই দুর্ঘটনা। পেশোয়ার ইনিংসের ১৯তম ওভারে একটি বাউন্ডারি বাঁচাতে ডাইভ দেন ডু প্লেসি। তখন অপরদিক থেকে আসা হাসনাইনের হাঁটুর সঙ্গে ধাক্কা লাগে তার। মাঠেই কিছুক্ষণ পড়ে ছিলেন তিনি। পরে নিজেই উঠে চলে যান ডাগআউটে, পাঠানো হয় হাসপাতালে।

এই ঘটনার দিন তাৎক্ষণিকভাবে ভয় পেয়ে যান ডু প্লেসির স্ত্রী ইমারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের স্টোরি ফিচারটিতে তিনি লিখেন, 'এটা আমাকে প্রায় মেরেই ফেলছে এখন। সত্যিই তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করতে হবে?'

কোয়েটার এর আগের ম্যাচটিতেও প্রয়োজন পড়েছিল কনকাসন সাবস্টিটিউটের। সেদিন মোহাম্মদ মুসার বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন আন্দ্রে রাসেল। যে কারণে জালমির বিপক্ষে পরের ম্যাচের একাদশে রাখা হয়নি রাসেলকে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...