অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে নির্যাতন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুন ২০২১ রাত ১১:৪২

remove_red_eye

৬৭৯

চরফ্যাশন  প্রতিনিধি : যৌতুকের টাকা না দেয়ায় চরফ্যাশনের এক গৃহবধূকে মারধর করেছে স্বামী। এ ঘটনায় রবিবার (১৩জুন) ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করা হয়েছে বলে ভূক্তভোগীর পিতা সাজাহান জানান। উপজেলার নজরুলনগর ইউনিয়নের চর নুদ্দিন গ্রামের দিনমজুর সাজাহানের মেয়ে ভূক্তভোগী ফাতেমা (২১) অভিযোগ করে বলেন, আমার স্বামী শামিম (৩১) দির্ঘদিন ধরে আমাকে পিতার বাড়ি রেখে কোনো খোঁজখবর নেইনি। দুই মাস পূর্বে আমার একটি পুত্র সন্তান হয়। গত বুধবার স্বামী আমাকে স্বশুর বাড়ি নেয়ার কথা বলে আামার মায়ের কাছে অটো/ বোরাক ক্রয়ে ২ লাখ টাকা দাবী করে। ফাতেমার মা হাওয়া বেগম জানান আমি টাকা দিতে অস্বিকার করায় আমার মেয়ে ফাতেমাকে শামিম লাঠিসোটা দিয়ে মারধর করে রক্তাক্ত নীল ফোলা জখম করে। ফাতেমা আরও বলেন, আমাকে মারধর করে শামিম বলেন,“ তুই ২ লাখ টাকা না দিলে তোকে তালাক দিয়ে দেবো”। ফাতেমার পিতা সাজাহান কান্নাভরা কন্ঠে অভিযোগ করে বলেন, ২বছর পূর্বে ফোরকান ও জুলহাস নামের ২ব্যাক্তি ওকালতি করে ২লাখ ২০হাজার টাকা কাবিনের চুক্তিতে শামিমের সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেও মাত্র ৭০হাজার টাকা কাবিনে সেলিম কাজি বিয়ে পড়ান। শামিমকে পূর্বেও স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকা হোন্ডা ক্রয়ের জন্য দিয়েছি। আামি গরিব অসহায় মানুষ এখন দুই লাখ টাকা না দেয়ায় জামাই আমার মেয়েকে মারধর করে আমার বাড়ি রেখে চলে গেছে। শামিমের পিতা কুকরি-মুকরি ইউনিয়নের বাসিন্দা নুর ইসলাম বিষয়টি অস্কিার করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমার ছেলের সঙ্গে তাঁর স্ত্রী’র ঝগড়া বিবাদ হয়। ইউপি চোয়রম্যান আবুল হাসেম মহাজন বলেন, উভয় পক্ষের অভিযোগ শুনেছি। আমরা চাই উভয়পক্ষের একটি সুষ্ঠ সমাধান।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...