অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় দুই ছিনতাইকারী আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুন ২০২১ রাত ১১:২৬

remove_red_eye

৬৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদরের ধনিয়া ইউনিয়ন থেকে ছিনতাই মামলার দুই আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ জুন) বিকালে উপজেলার ধনিয়া ইউনিয়নের দড়িরাম শংকর এলাকার শাপলা বাজার থেকে মোঃ জাফর (২৯) ও মোঃ পারভেজ (২৭)কে আটক করা হয়।
ভোলা থানা ও মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দড়িরাম শংকর ৭ন ওয়ার্ডের বাসিন্দা আঃ শহিদের ছেলে আঃ রহমান ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে গত ৬ জুন রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ব্যবসায়ী আঃ রহমান ওই ইউনিয়নের মিজান মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় গেলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা মোঃ শফিক মাঝির ছেলে মোঃ সোহাগসহ অজ্ঞাত ৪/৫জন তার গতিরোধ করে। এসময় সোহাগ ও তার সঙ্গীরা আঃ রহমানকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করে। ছিনতাইকারী সোহাগ ও তার সঙ্গীরা ব্যবসায়ী আঃ রহমানের সাথে থাকা একটি দামি নোকিয়া মোবাইল, এফজেড মটরসাইকেল ও নগদ তিন লক্ষ চুরাশি হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের হামলায় আঃ রহমান অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। কিছুক্ষণ পর ব্যবসায়ী আঃ রহমানের জ্ঞান ফিরলে সে দৌঁড়ে মিজান মেম্বারের বাড়িতে গিয়ে ডাকচিৎকার দিলে লোকজন এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে আঃ রহমান বাদী হয়ে ভোলা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামী ধনিয়া দড়িরাম শংকর পন্ডিত বাড়ির মোঃ সিরাজ পন্ডিতের ছেলে মোঃ জাফর (২৯) ও মোঃ পারভেজ (২৭)কে আটক করে পুলিশ। এসআই রুবেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকালে ধনিয়ার শাপলা বাজার এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগী ব্যবসায়ী আঃ রহমান বলেন, ছিনতাইকারী সোহাগসহ ৪/৫জন রাতের আধারে আমার উপর হামলা করে মোবাইল, মটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মটরসাইকেলসহ জাফর ও পারভেজ লতিফ পন্ডিতের ঘরে আশ্রয় নেয়। লতিফ পন্ডিত যাতে বিষয়টি আমাদেরকে না জানায় সে জন্য তাকে হুমকি দেয় জাফর ও পারভেজসহ অন্যরা। বিষয়টি আমি জানতে পেরে পুলিশকে অবগত করলে পুলিশ গিয়ে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।
ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন বলেন, ধনিয়ার একটি ছিনতাই মামলায় জাফর ও পারভেজকে সন্দেহজনক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...