বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই জুন ২০২১ রাত ১০:৩৩
৮৭৭
এম ইসমাইল : ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট বাজার সংলগ্ন নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে মুসলিমদের ঢল নেমেছে । শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য দূর দূরন্ত থেকে ছুটে আসে মুসল্লিরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ও গণপূর্ত বিভাগের বাস্তবায়নে মসজিদটি নির্মাণ করে ভোলার ঠিকাদারি প্রতিষ্ঠান অর্ণি এন্টারপ্রাইজ ও প্রিয়ন্তী এন্টারপ্রাইজ (জেবি)। মসজিদটি নির্মাণে সময় লেগেছে দুই বছর। যার ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা। নামাজ শেষ খতিব সাহেব মুসল্লিদের কে নিয়ে দুই হাত তুলে প্রার্থনা করেন। তিনি মসজিদটি কবুলিয়াতের দোয়া করেন। তার সাথে সাথে মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে একটি আলোকময় ধ্বনির বিন্যাস ঘটে। খতিব সাহেব মোনাজাতের শেষ দিকে, ভোলা জেলার অভিভাবক জননেতা ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও মসজিদ বাস্তবায়নের সকল সহযোগী কারীর জন্য বিশেষ দোয়া করেন।
ভোলার পরাণগঞ্জ বাজার এলাকা থেকে জুম্মার নামাজ পড়তে আসা মুসল্লী আব্দুল্লাহ বলেন, এই মসজিদটি অত্যন্ত সুন্দর। গতকাল রাত থেকে স্বপ্নপুসেছি এই মসজিদটিতে আজকে জুম্মার নামাজ পড়বো। সে স্বপ্নকে বাস্তবায়ন করতে বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসলাম। আলহামদুলিল্লাহ! এসে নামাজ পড়তে পেরে নিজের মধ্যে স্বস্তি ফিরে পেলাম। মসজিদটির মনমুগ্ধকর দৃশ্য দেখে আমি মুগ্ধ।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত