অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় সাউথ এশিয়া ওয়াশ রেজল্টাস প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২১ রাত ১২:০২

remove_red_eye

৫৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে‘ সাউথ এশিয়া ওয়াশ রেজাল্টস প্রকল্প-২ এর প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুন) ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী- চৌধুরী। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক  এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহামুদ খান, ভোলা সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল নির্বাহী প্রকৌশলী ফিরোজ আহম্মেদ, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অভিতাভ রায় অপু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বরিশাল ডিভিশন এর ম্যানেজার শাহরুখ সোহেল। সমাপনী সভায় প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন প্রকল্প ব্যবস্থাপক হেমন্ত কুমার মল্লিক। অনুষ্ঠানে সঞ্চলনা করেন সেইন্ট- বাংলাদেশ এর চীফ কো-অর্ডিনেটর  আহসান মুরাদ চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন- সেইন্ট বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক মো: বেলায়েত হোসেন, তরুন সংগঠক ও সাংবাদিক আদিল হোসেন তপু প্রমুখ।
 নিরাপদ পানি,টেকসই স্যানিটেশনও নিয়মিত স্বাস্থ্যভ্যাস চর্চার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে সমুদ্র উপকূলীয় এলাকায় দুর্যোগ সহনীয়,নারী বান্ধব ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উপযোগী ওয়াশ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
জেলার ৪ টি (ভোলা, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশন) উপজেলায় ৪৬ টি ইউনিয়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশু , নারী ও প্রতিবন্ধী মানুষ সহ সকলের নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করা, স্যানিটেশন ব্যবস্থার মান উন্নয়ন ও সুবিধা নিশ্চিত করতে প্রকল্পটি বিশেষ ভূমিকা রেখেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকায় হাত ধোয়ার  ডিভাইস এর ব্যবহার ৮০ % বৃদ্ধি পেয়েছে। প্রকল্প এলাকার মানুষের মাঝে হাত ধোয়ার অভ্যাস ও নিরাপদ স্বাস্থ্য সুরক্ষার হার  বৃদ্ধি পেয়েছে বলে জানায়।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...