বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই জুন ২০২১ রাত ১২:০২
৫৮২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে‘ সাউথ এশিয়া ওয়াশ রেজাল্টস প্রকল্প-২ এর প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুন) ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী- চৌধুরী। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহামুদ খান, ভোলা সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল নির্বাহী প্রকৌশলী ফিরোজ আহম্মেদ, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অভিতাভ রায় অপু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বরিশাল ডিভিশন এর ম্যানেজার শাহরুখ সোহেল। সমাপনী সভায় প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন প্রকল্প ব্যবস্থাপক হেমন্ত কুমার মল্লিক। অনুষ্ঠানে সঞ্চলনা করেন সেইন্ট- বাংলাদেশ এর চীফ কো-অর্ডিনেটর আহসান মুরাদ চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন- সেইন্ট বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক মো: বেলায়েত হোসেন, তরুন সংগঠক ও সাংবাদিক আদিল হোসেন তপু প্রমুখ।
নিরাপদ পানি,টেকসই স্যানিটেশনও নিয়মিত স্বাস্থ্যভ্যাস চর্চার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে সমুদ্র উপকূলীয় এলাকায় দুর্যোগ সহনীয়,নারী বান্ধব ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উপযোগী ওয়াশ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
জেলার ৪ টি (ভোলা, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশন) উপজেলায় ৪৬ টি ইউনিয়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশু , নারী ও প্রতিবন্ধী মানুষ সহ সকলের নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করা, স্যানিটেশন ব্যবস্থার মান উন্নয়ন ও সুবিধা নিশ্চিত করতে প্রকল্পটি বিশেষ ভূমিকা রেখেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকায় হাত ধোয়ার ডিভাইস এর ব্যবহার ৮০ % বৃদ্ধি পেয়েছে। প্রকল্প এলাকার মানুষের মাঝে হাত ধোয়ার অভ্যাস ও নিরাপদ স্বাস্থ্য সুরক্ষার হার বৃদ্ধি পেয়েছে বলে জানায়।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত