অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার ইলিশায় সড়ক দুর্ঘটনায় নিহত-১


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

১০৩৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলা-বরিশাল সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২রা ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের ভোলা-বরিশাল সড়কের বাঁধের পাড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল মন্নান (৬৫) মাতব্বর। তিনি পশ্চিম চর পাতা গ্রামের মৃত মোসলে মাতব্বরের ছেলে বলে জানা যায়।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ভোলাগামী একটি ট্রাক ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঁধের পাড় নামক এলাকায় আসলে সড়কে দাঁড়ানো আব্দুল মন্নান নামে এক পথচারীকে ধাক্কা দেয় ঘাতক ট্রাকটি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ঘাতক ট্রাক ও ড্রাইভার স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন।