অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুন ২০২১ রাত ১০:৩৯

remove_red_eye

৬৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় পারিবারিক কলহের জের ধরে সকিনা বেগম (৫৫) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সকিনা বেগম ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার মুজিব নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ সাহাবুদ্দিনের স্ত্রী।  সোমবার (৭ জুন) সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠান পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত সকিনার ছেলে বউদের সাথে বিভিন্ন কারণে ঝগড়া-ঝামেলা চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার (৬ জুন) বিকেলেও ঝগড়া হয়। পরে রাতে সে বিষপান করে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ আমরা উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এটি আত্মহত্যা নাকি হত্যা তা ময়না তদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...