অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বন্ধুর সাথে ঘুরতে গিয়ে প্রাণ হারালো যুবক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:৫৮

remove_red_eye

৯৩০

 

জুয়েল সাহা : ভোলায় বন্ধুকে নিয়ে মটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে মোঃ শাকিল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও তার বন্ধু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শাকিল ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জয়া গ্রামের মোঃ তাজুল খানের ছেলে। শুক্রবার দুপুর ১টার দিকে ভোলার দৌলতখান উপজেলার বক্সখালী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাকিল সকালে মটরসাইকেল নিয়ে তার বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়। সকালে তারা ভোলা শহরে যান। সেখানে বিভিন্ন স্থান ঘুরে দুপুরের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দৌলতখান উপজেলার বক্সখালী ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি সুপারি বাগানে ডুকে যায়। সেখানে গাছের সাথে আঘাত প্রাপ্ত হয় তারা। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। এছাড়াও শাকিলের বন্ধু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতখান খানার ওসি মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।