অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বাগদাদে মার্কিন কূটনৈতিক স্থাপনায় রকেট হামলা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২১ রাত ১০:৫৩

remove_red_eye

৭৯১

বাংলার কণ্ঠ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় রকেট হামলা চালানো হয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার রাতে বাগদাদের ডিপ্লোমেটিক সাপোর্ট সেন্টার হামলার শিকার হয়েছে বলে ইরাকে মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েনে মারত্তো এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে স্থানীয় সময় শনিবার রাত সোয়া ১২টার দিকে কূটনৈতিক কেন্দ্র লক্ষ্য করে একটি রকেট ছোঁড়া হয়। রকেটটি সাপোর্ট সেন্টারের কাছে পড়েছে। তবে কোনো হত্যাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এই মুখপাত্র বলেন, ‘এ ধরনের হামলায় ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ক্ষুন্ন হচ্ছে।’ মার্কিন সেনা মুখপাত্র একথা বললেও বাস্তবতা হচ্ছে- যুক্তরাষ্ট্র নিজেই ইরাক সরকারের ইচ্ছার বিরুদ্ধে সেখানে সেনা পাঠিয়ে অনেকটা দখলদারিত্ব কায়েম করে রেখেছে।

ইরাকের সাদ্দাম সরকারের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এমন অজুহাত তুলে ২০০৩ সালে ইরাকে সামরিক আগ্রাসন চালায় মার্কিন সরকার। সাদ্দাম সরকারের পতন হলেও আমেরিকা সেখান থেকে সেনা প্রত্যাহার করেনি। এতে ইরাকের জনগণের ভেতরে প্রচণ্ডভাবে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এরই জের ধরে ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় মাঝে মধ্যেই রকেট হামলা চালানো হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...