ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ৫ই জুন ২০২১ রাত ১১:৪২
২০৪২
ইসতিয়াক আহমেদ : ভোলায় 'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়। শনিবার সকাল ১০ টার সময় সেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর সদস্যরা দুই দলে বিভক্ত হয়ে বৃক্ষ রোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করেন। একটি দল আলতাজুর রহমান ডিগ্রি কলেজে অর্ধশতাধিক বিভিন্ন রকমের ঔষুধী গাছ রোপণ করেন। গাছ গুলোর মধ্যে রয়েছে আকাশ মনি,জাঊ, হরতকি, বহেরা,আমলকি ইত্যাদি ।

এছাড়া কলোনার কারনে ভোলা খেয়াঘাট দীর্ঘদিন লকডাউনে বন্ধ থাকায় আশেপাশে বিভিন্ন স্থানে পলিথিন ও প্লাস্টিক আবর্জনা স্ত‚প ছিল । তাই অপর দলের ভলান্টিয়ার সদস্যরা নিজ হাতে ভোলা খেয়াঘাটের আশ পাশে বাজার সহকারে যে জায়গাটা দিয়ে হাজারো মানুষ দৈনিক ঢাকা যাতায়তা করে সে স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় । তারা মানুষকে সচেতন করে পলিথিন প্লাস্টিকের জিনিসপত্র নদীতে যেন না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখে এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার স¤পর্কে মানুষকে সচেতন করেন।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মনিরুল ইসলাম বলেন, আমরা ভোলায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি । জাতীয়, সমস্যা সম্ভাবনা ,যেকোনো দুর্যোগ, শিক্ষা, স্বাস্থ্য ,পরিবেশ ইত্যাদি নিয়ে কাজ করি। আমরা বিশ্বাস করি এই ধরনের কার্যক্রম দেশে স্বেচ্ছাসেবাকে আরও অগ্রসর করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব পড়বে । সংগঠনের সহ-সভাপতি ঐশী দত্ত জানান, আমরা আমাদের জায়গা থেকে সামাজিক দায়বদ্ধতার বার্তা প্রেরণ করে এবং প্রত্যেকে মূল্যবোধের পরিবর্তনে কাজ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সাধারণ স¤পাদক সাখাওয়াত হোসাইন, অর্থ স¤পাদক ইসমাইল আদনান ,প্রজেক্ট অফিসার খালেদ, মানব স¤পদ কর্মকর্তা আল জুবায়ের, জুই,তোহিদুর রহমান ফাহাদ,শহীদুল ইসলাম সাগর,মরিয়ম ইমু,ফাইজা,তানভীর এবং স্বর্ণা প্রমুখ।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত