বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই জুন ২০২১ রাত ১০:২৮
৫৬৭
জুয়েল সাহা : ভোলায় জমি দখল নিতে হামলা চালিয়ে তিনজনকে আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন, মৃত আব্দুল কালামের স্ত্রী নুর জাহান বেগম (৫০) ছেলে মোঃ খোকন (৩৫) ও আনোয়ার হোসেনের ছেলে আব্দুল্লাহ্ (স্বপন) (৩৫)। তারা সবাই ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর সিপলী গ্রামের বাসিন্দা। শনিবার (৫ জুন) দুপুর ৩ টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোঃ খোকন ও স্বপন জানান, তাদের পৌতিক ৬০ শতাংশ জমির উপর বাগান, বসত ঘর ও পুকুর রয়েছে। তাদের পিতার মৃত্যুর পর থেকে স্থানীয় আমির হোসেন, আলী হোসেন ও খোরশেদ ওই জমি জোরপূর্বক দখল নেওয়ার জন্য চেষ্টা চালাতে থাকে। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কয়েকবার শালিশ মিমাংসায় বসলেও প্রতিপক্ষরা শালিশের মিমাংসা মানতে রাজি হয়নি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে তারা ওই জমির উপর একটি বাথরুম নির্মাণ করলে প্রতিপক্ষদের আমির হোসেনের ছেলে সুজন, সুমন ও আলী হোসেনের ছেলে হাসান ও সোহান ৭/৮ জন লাঠি ও রড নিয়ে বাথরুম ভাঙচুর করে। এসময় তাদের দেখতে পেয়ে মারধর করে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্তরা জানান, তাদের জমি খোকন ও স্বপন জোরপূর্বক দখল নিতে আসে। এসময় তারা বাঁধা দিলে তাদের উপর হামালা চালায়। এতে তাদরে কয়েকজন আহত হয়েছেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, বিষয়টি শুনেছি, তবে কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত