অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে বজ্রপাতে গৃহবধু নিহত, আহত এক কৃষক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জুন ২০২১ রাত ১০:২৪

remove_red_eye

৭২৭


লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বজ্রপাতে মাসুমা বেগম নামে গৃহবধু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কৃষক নুরে আলম। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড প্যায়ারীমোহন গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্যায়ারীমোহন গ্রামের খোরশেদ দরবেশ বাড়িতে শাহাবুদ্দিনের স্ত্রী ১ সন্তানের জননী মাসুমা বেগম হাঁস-মুরগি নিয়ে ঘরে প্রবেশের সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়। বাড়ির উঠানেই তার মৃত্যু হয়। এসময় একই বাড়ির খোরশেদ দরবেশের ছেলে কৃষক নুরে আলম বিল থেকে গরু নিয়ে খোয়ারে রাখতে গেলে বজ্রপাতে তিনি আহত হন।