মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৫ই জুন ২০২১ রাত ১০:১৮
৮২৭
হাসনাইন আহমেদ মুন্না : জেলার মনপুরা উপজেলায় আজ কৃষক-কৃষানীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিণায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় মনপুরা ডাক বাংলোর হলরুমে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ। অনুষ্ঠানে উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ্রহণ করেন।
এখানে প্রধান অতিথি বলেন, এই প্রকল্পের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নে ১০০ জন করে মোট ৪০০ কৃষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রত্যেক কৃষককে ৩ বছরের জন্য বাড়ির পাশের দেড় শতাংশ জমিতে সবজি বাগান প্রদর্শনীর জন্য বীজ, সারসহ সব ধরনের সহায়তা প্রদান করা হবে। মনপুরার মাটি অত্যন্ত উর্বর। তাই বাড়ির পশের সকল অনাবাদী পতিত জমি কাজে লাগানোই তাদের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: আসাদুজ্জামান, জেলা কার্যালয়ের উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা মো: হুমায়ুন কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমূখ।
পরে উপজেলা কৃষি অফিসের হলরুমে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-১, ২০২০-২১ ৩০ জন কৃষক-কৃষানীর প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি বিভাগের উপ-পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত