অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২১ রাত ১০:৩৮

remove_red_eye

৬০৯

 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে মোটরসাইকেলের চাপায় মো. আলী আকবার (৮০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখানের আজিম উদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবার উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যজয়নগর গ্রামের মৃত ওসমান আলী বেপারির ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দৌলতখান থানার আওতায় বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, আলী আকবর বাড়ি থেকে বের হয়ে দৌলতখান আজিম উদ্দিন মহাসড়ক পারাপার হচ্ছিলো। এসময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বশির আহাম্মেদ খাঁন জানান, পুলিশ নিহত আলী আকবারের সুরতাহল লিপিবদ্ধ করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর বিনা ময়নাতদন্তে লাশ নেওয়া জন্য আবেদন করেছে। জেলা প্রশাসক আনুমতি দিলে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...