অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলার মনপুরা উপজেলায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২১ বিকাল ০৩:৫৭

remove_red_eye

৮৭১

আবদুল্লাহ পাটোয়ারী জুয়েল/ মেহেদি হাসান নাহিদ,মনপুরা থেকে : ‘বঙ্গবন্ধুর স্বপ্নের মনপুরায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ চাই’ ‘ন্যায্যমূল্যে জাতীয় গ্রীডের বিদ্যুৎ চাই’ ‘জাতীয় গ্রিডের বিদ্যুৎ চাই, শেখ হাসিনার বিদ্যুৎ চাই’ সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে নিরবিচ্ছিন্ন ও ন্যায্যমূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে ভোলার মনপুরার জাতীয় গ্রিডের বিদ্যুৎ চাই নাগরিক কমিটি।

বৃহস্পতিবার সকাল ১১ টায় মনপুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে সর্বস্তরের হাজার হাজার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, দেশের একমাত্র উপজেলা মনপুরা যেখানে উপজেলা সদরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেই। রাতে মাত্র ৬ ঘন্টা বিদ্যুৎ থাকে। এছাড়াও মনপুরায় ৩ টি ইউনিয়নে সোলার গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সোলার গ্রীড গ্রাহকের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নিচ্ছে ৩০ টাকা। যা এখানকার মানুষের জন্য কষ্টসাধ্য। এই অবস্থায় মনপুরায় জাতীয় গ্রিড থেকে নিরবিচ্ছিন্ন ও ন্যায্যমূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবি করেন আন্দোলনকারীরা।

পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এই সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহসভাপতি একেএম শাহজাহান মিয়া, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সমপাদক এ.এস.এম ফারেজ সামি, মোঃ সামাদ ও মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক এ.এফ.এম রিয়াদ।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...