অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে পৌরসভা দল বিজয়ী

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জুন ২০২১ রাত ১০:৪৫

remove_red_eye

৯৩৪

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা একাদশ মানিকা ইউনিয়ন একাদশের মুখোমুখি হয়। খেলা নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময় না দিয়ে সরাসরি টাইব্রেকার দেয়া হয়। কিন্তু উভয় দলের ১১ টি শুট আউটের পরও অমীমাংসিত থাকায় টসে পৌরসভা একাদশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সহকারী কমিশনার(ভূমি) মো. শোয়াইব আহমাদ। আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার,  উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল প্রমুখ।বক্তৃতা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি ও পুরস্কার তুলে দেন। উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল জানান, উপজেলার নয় ইউনিয়ন থেকে নয়টি ও পৌরসভার একটি সহ মোট দশটি টিম এ প্রতিযোগীতায় অংশ নেয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...