দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২রা জুন ২০২১ রাত ১০:৩৬
৬৯৮
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ছয়জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন, উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে গিয়াসউদ্দিন (২৮), ফখরুল (২৮), সুলতান আহাম্মেদের ছেলে মামুন (২৭) ও হারুন (২৯)। আহতরা হলেন, একই এলাকার মোঃ হাতেম (৬০), স্ত্রী ফিরোজা খাতুন (৫০), তার ছেলে ফিরোজ (২৮), মিরাজ (২৬) মেয়ে হাজেরা (৩৫), ও খাদিজা (২০)। আহতদের মধ্যে হাতেম ও ফিরোজ ভোলা সদর জেনারেল হাসপাতালে ও বাকীরা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মঙ্গলবার সন্ধ্যায় দফায় দফায় এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন মোঃ হাতেম জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ গিয়াসউদ্দিন ও মামুন গংদের সঙ্গে আমাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে গ্রাম্যভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। বৈঠকে আমরা জমি পাওনা হই। পাওনা জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে রাখি। প্রতিপক্ষ গিয়াসউদ্দিন ও মামুন গংরা মঙ্গলবার সন্ধায় নির্মাণাধীন বাউন্ডারি ওয়াল ভেঙে পেলার চেষ্টা করে। এতে বাঁধা দিলে গিয়াসউদ্দিন, ফখরুল , মামুন ও হারুন আমাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে স্ত্রী ফিরোজা খাতুন , ছেলে ফিরোজ , মিরাজ, মেয়ে হাজেরা , ও খাদিজা এগিয়ে আসলে তাদেরও মারধর করে। মারধর শেষে প্রতিপক্ষ গিয়াসউদ্দিন ও মামুন গংরা আমাদের বসতঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময়ও প্রতিপক্ষ লোকজন তাদের মারধর করে বলে অভিযোগ করেন হাতেম।
অন্যদিকে গিয়াসউদ্দিন জানান, আমরা তাদের কোন মারধর করেনি। উল্টো তারা আমাদের মারধর করেছে। তাদের মারধরে আমাদের পাঁচজন লোক আহত হয়েছে বলে তিনি দাবী করেন। হাতেম গংদের আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলেন গিয়াসউদ্দিন জানান।
দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বশির আহাম্মেদ খান জানান, এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত