অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

র‌্যাংকিংয়ে মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, তাসকিনের উন্নতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুন ২০২১ রাত ০৮:৪৪

remove_red_eye

৭০০

বাংলার কণ্ঠ ডেস্ক : শ্রীলংকা সিরিজের শেষটা ভালো হয়নি বাংলাদেশের। লংকানদের হোয়াইটওয়াশ করার স্বপ্নটা পূর্ন হয়নি শেষ ওয়ানডেতে হেরে। তবে হেরে যাওয়া ম্যাচে দারুণ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদ।র‌্যাংকিংয়ে তার পুরস্কার পেলেন তিনজন।

বুধবার (২ জুন) ওয়ানডে র‌্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ, মোসাদ্দেক ও তাসকিনের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৮৬ রান তুলেছিল শ্রীলংকা। বাংলাদেশের পক্ষে বোলিংয়ে ৪৬ রানে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। তাতে বোলিং র‌্যাংকিংয়ে ১২ ধাপ উন্নতি হয়েছে ডানহাতি পেসারের। বর্তমানে তাসকিন আছেন বোলিং র‌্যাংকিংয়ের ৮৮ নম্বরে।

শ্রীলংকার ২৮৬ রানের জবাব দিতে নেমে ১৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে হাফ সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তরুণ মোসাদ্দেক হোসেন। মাহমুদউল্লাহ ছয়ে ব্যাট করতে নেমে ৬৩ বলে করেন ৫৩ রান। যাতে ব্যাটিং র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডারের। ৩৮ থেকে উঠে এসেছেন ৩৬ নম্বরে।

পাঁচ নম্বরে নেমে ৭২ বলে ৫১ রান করেন মোসাদ্দেক। যাতে ১২ ধাপ উন্নতি হয়ে তরুণ অলরাউন্ডার উঠে এসেছেন ১১৩ নম্বরে।

ওই ম্যাচে দারুণ পারফর্ম করা শ্রীলংকার অধিনায়ক কুশল পেরেরা ও দুশমন্ত চামিরারও উন্নতি হয়েছে। দারুণ এক সেঞ্চুরি করা পেরেরা ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ব্যাটিং র‌্যাংকিংয়ের ৪২ নম্বরে। ১৬ রানে পাঁচ উইকেট নেওয়া চামিরা ২৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন বোলিং র‌্যাংকিংয়ের ৩৩ নম্বরে। সূত্র : সারা বাংলা

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...