দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১লা জুন ২০২১ রাত ১০:৫২
৬৯০
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আহত হয়েছে ১০ জন। তারা সবাই দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (১জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লন্ডন হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। উভয় পক্ষের আহতরা হলেন, সিরাজ, হারুন, গিয়াস, মামুন, শারমিন, লিলু, হাতেম, মিরাজ, ফিরোজ, ফিরোজা।
স্থানীয় ও আহতরা জানান, ওই বাড়ির সিরাজ ও হাতেম গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। এর জের ধরে আজ বিকালে হাতেম গংরা সিরাজের বসতঘরে হামলা ও অগ্নি সংযোগ করে ঘরের আসবাব পত্র ও মালামাল ভাঙচুর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তবে হাতেম গংরা অভিযোগ অস্বীকার করে সিরাজ গংরা হামিলা চালিয়েছে বলে জানান। এতে দু-পক্ষের অন্তত ১০জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত