অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুন ২০২১ রাত ১০:৩৯

remove_red_eye

৭৭৮

হাসনাইন আহমেদ মুন্না : ভোলায়  বিশ্ব দুগ্ধ দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে মিলিত হয়। পরে ভার্চুয়ালী আলোচনা সভায় জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি ছিলেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল সভায় সভাপতিত্ব করেন।
সভায় আরো বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার, জেলা ডেইরী ফার্মাাস এ্যাসোসিয়েসনের সভাপতি ইফতেখারুল হাসান স্বপন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, জেলা কৃষি বিভাগের উপ পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র দাস, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ সারথী দত্তসহ অন্যরা।
দিবসটি উদযাপন উলক্ষে প্রাণী সম্পদ দপ্তর থেকে এতিমখানা ও শিশু পরিবারের মাঝে দুধ বিতরণ, বাউল গানসহ ৭ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানমালার বাস্তবায়নে রয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তর।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল জানান, গত অর্থ বছরে জেলায় ১ লাখ ১৩ হাজার মে:টন দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন হয়েছে ১ লাখ ১৮ হাজার মে:টন। যা টার্গেটের চাইতে ৫ হাজার মে:টন বেশি। এ বছরও আশা করছেন উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সবাইকে প্রতিদিন এক গøাস দুধ পানের জন্য বলেন তিনি।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...