লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১লা জুন ২০২১ রাত ১০:৩৪
৫৯৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার উপজেলার কচুয়াখালী এলাকায় তেঁতুলিয়া নদীতে ভাঙ্গন কবলিত তীর পরিদর্শন করে এমপি শাওন বলেন, নদী ভাঙন রোধ ও নদী শাসনে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে স্বচ্ছল। বিগত সরকারের সময়ে এই অবস্থা ছিল না। বর্তমান সরকারের অর্থনৈতিক সমস্যা নেই।
তিনি বলেন, লালমোহনের মেঘনা নদীর পাশাপাশি তেঁতুলিয়া নদীর স্রোতেও তীরবর্তী এলাকা ভাঙছে। এতে ফসলী জমিসহ মানুষ সহায় সম্বল হারাচ্ছে। দ্রæত নদীর ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প হাতে নেয়া হবে। প্রকল্প বাস্তবায়নে টেকনিক্যাল কমিটিসহ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করা হবে।
মঙ্গলবার বৈরি আবহাওয়া উপেক্ষা করে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলার বিচ্ছিন্ন চর কচুয়াখালীর ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ও অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। একই সাথে সমূদ্রগামী মাছ ধরা জেলেদের মাঝেও চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, এসি ল্যান্ড মোঃ জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ প্রমূখ।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত