অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় প্রয়াত সাংবাদিক আফসার উদ্দিন বাবুলের স্মরণে আলোচনা ও দোয়া

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে মে ২০২১ রাত ১১:৩১

remove_red_eye

৭৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় প্রয়াত সাংবাদিক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে তার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হল রুমে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে আফসার উদ্দিন বাবুলের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন, প্রেসক্লাব সহসভাপতি জুন্নু রায়হান, জনকণ্ঠ ও মাছরাঙা টিভি প্রতিনিধি হাসিব রহমান, সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দীন লিটন, একাত্তর টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, যুগান্তরের স্টাফ রিপোর্টার ও জি-টিভি প্রতিনিধি এম হেলাল উদ্দিন, এটিএন বাংলার প্রতিনিধি এম ছিদ্দিক উল্লাহ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, ঢাকা টাইমস প্রতিনিধি ইকরামুল আলম, মানব কণ্ঠ প্রতিনিধি সুজন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, অধক্ষ আফসার উদ্দিন বাবুল ছিলেন একাধারে একজন শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও শিল্পী। তার কর্মময় জীবনে তিনি একজন সফল শিক্ষক ছিলেন। একই সাথে তিনি প্রতিভাবান গুনী শিল্পী ছিলেন। এছাড়াও তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথিতযশা সাংদিক ছিলেন, একই সাথে রাজনৈতিক অঙ্গনেও তার পদচারনা। এক কথায় তিনি বহুগুনে গুণান্বিত ছিলেন। তার চলে যাওয়ায় ভোলার মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মতো গুনী মানুষ সচরাচর চোখে পড়ে না। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।
আলোচনা শেষে প্রয়াত আফসার উদ্দিন বাবুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ইকরামুল আলম।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...