অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের চরমাদ্রাজে ওজনে কম দেয়ায় চাল বিতরণ স্থগিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মে ২০২১ রাত ১১:০৫

remove_red_eye

৬৩০

চরফ্যাশন প্রতিনিধি :  ৩০কেজির স্থলে ২৫কেজি করে দেয়ার অভিযোগে চরমাদ্রাজ ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবার স্থগিত করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্রে জানাগেছে, ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে গত বৃহস্পতি ও শনিবার চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদেরকে ৩০ কেজির স্থলে ২৫কেজি করে চাল দেয়া হয়। এক্ষেত্রে  প্রতি কার্ডধারীকে এপ্রিল ও মে দুই মাসের ৫০কেজির এক বস্তা করে চাল দেয়া হয়।  শনিবার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান স্থানীয়রা।
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, চরমাদ্রাজে ভিজিডি চাল ওজনে কম দেয়ার অভিযোগ পেয়ে তিনি তাৎক্ষনিক মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসকে এবিষয়ে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, আমি ওই ইউনিয়নের ট্যাগ অফিসার হলেও আমাকে না জানিয়ে চাল বিতরণ করেন সংশ্লিষ্টরা। প্রাথমিক তদন্তে অভিযোগ সঠিক বলে প্রতিয়মান হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাল বিতরণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং মাস্টার রোল নিয়ে সচিবকে আমার কার্যালয়ে আসার জন্য বলেছি। জানাগেছে, ইউনিয়নটিতে ভিজিডি কার্ডধারীর সংখ্যা ২০৪ জন।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...