দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে মে ২০২১ রাত ১১:১৪
৮৭৭
ঘূর্ণিঝড় ইয়াস
দৌলতখান প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ¡াসে ভোলার দৌলতখান উপজেলায় ৯৫টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ৭৪ মেট্রিক টন মাছ ও অবকাঠামো মিলে এক কোটি ৬১ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঝড়ে পুকুর ও ঘেরের মাছ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা।
এদের কেউ আবার ধার-দেনা বা ঋণ নিয়ে পুকুরে মাছের চাষ শুরু করছেন। কিন্তু ঝড়ের কারণে তাদরে মাথায়ও হাত পড়েছে। ক্ষতিগ্রস্ত অনেকেই ঘুরে দাঁড়াতে পাড়ছেন না। তাদের মধ্যে অনেকেই গত বছরের ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতি এখনও ঠিকমত পুসিয়ে উঠতে পারেন নি। বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দৌলতখান উপজেলায় ৫৫ হেক্টর জমির সবজি আক্রান্ত হয়েছে। এতে চাষীরাও ভেঙে পড়েছেন। এছাড়াও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দৌলতখান উপজেলায় বেশ কয়েকটি ইউনিয়নের পুকুরের মাছ পানের বরজ বসতঘর ও রবি শস্য পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাজিপুর , মদনপুর ইউনিয়নের চরের বাসিন্দাদের। নদীতে মাছ শিকার আর জমি চাষাবাদ- এই দুই পেশা সেখানকার মানুষের। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এবার অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি সেখানে। আধুনিক এ সভ্যতার যুগেও এসব এলাকার মানুষ বেঁচে রয়েছেন চরম অবহেলায় মধ্যে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় সরকারি সাহায্য সহযোগীতাও পৌঁছায় নি তাদের কাছে।
হাজিপুর চরের ইউপি সদস্য আবুতাহের জানান, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অনেক পরিবারের গরু, মহিষ, পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এছাড়াও ঘর বাড়ি প্লাবিত হয়ে অনেকের গরু,মহিষ, ছাগল, মুরগি, মারা গেছে। সরকারি ভাবেও এখনও তারা কোন সহায়তা পায়নি। অনেকে এখনও রান্ন করতে পারেনি জোয়ারের পানির কারণে।
মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু মিয়া জানান, ‘পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রায় সাড়ে চার কিলোমিটার ইটের রাস্তা , সাড়ে এগারো কিলোমিটার কাচা রাস্তা ভেঙে গেছে। রাস্ত ঘাট ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সাথে জেলেদের নৌকা ও ট্রলার নদীর ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় শতাধিক ঘর-বাড়ি। এবং ১৪টি সরকারি আবাসনের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, ‘ক্ষয়ক্ষতির তালিকা আমরা ঊধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সরকারের পক্ষ থেকে কোন সহায়তা এলে আমরা তা বিতরণ করবো। তিনি জানান,‘ক্ষতিগ্রস্ত পুকুরগুলো পরিদর্শন করেছি। ঘূর্ণিঝড় ইয়াসের আগে মাছ চাষীদের ঘের রক্ষার জন্য চারপাশে নেট দেয়ার জন্য বলা হয়ছে। এর সু-ফল অনেক মাছ চাষীরা পেয়েছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত