বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে মে ২০২১ রাত ১১:১৩
৬৪১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ উপহার বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। শনিবার (২৯ মে) বিকালে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকার আশ্রয় প্রকল্পের ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার পৌছে দেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, তৈল ১ কেজি, নুডুস ৫০ গ্রাম, ১ কেজি লবণ।
ত্রাণ বিতরণ করেন, এসময় আরও উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান তাজল ইসলাম মাস্টার, ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী আবদুল হাই, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব আদিল হোসেন তপু প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার বিভিন্ন এলাকায় অতি জোয়ারের পানিতে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে চিহ্নিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে এই ত্রান সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। প্রথম দিনে আমরা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের আশ্রয় প্রকল্পের ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ দিয়েছি। জেলার বাকি ক্ষতিগ্রস্তদের মাঝেও পর্যায়ক্রমে ত্রান বিতরণ করা হবে।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত