অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে মে ২০২১ রাত ১১:৩৮

remove_red_eye

৭৩৭

লালমোহন প্রতিনিধি  : লালমোহন উপজেলা কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলের কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নিবন্ধনভূক্ত সংগঠন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর অনুমোদনক্রমে শুক্রবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে এই কমিটি গঠন করা হয়। উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলের প্রধানদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আহবায়ক নির্বাচিত হয়েছে লালমোহন হা-মীম (রেসিঃ) স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ রুহুল আমিন।
যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয়েছেন লালমোহন চিলড্রেন আর্ট স্কুলের পরিচালক মোঃ জসিম জনি ও বাদশামিয়া একাডেমির প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন। সদস্য সচিব মনোনিত হয়েছেন লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ আজিম উদ্দিন খান।
লালমোহন হা-মীম (রেসিঃ) স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ আবদুল মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল খায়ের।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীণলীফ স্কুলের পরিচালক মাহমুদ হাসান লিটন, ধলীগৌরনগর কলেজিয়েট স্কুলের পরিচালক মাহাবুবুর রহমান, ডাস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মোঃ ইউনুস মিয়া, ডাস এডুকেয়ার একাডেমির পরিচালক মোঃ মাহাবুব আলম, মোতাছিম বিল্লাহ একাডেমির পরিচালক আবুল কালাম আজাদ, চতলা সানমুন একাডেমির পরিচালক আবু সুফিয়ান জসিম, দেবীরচর মডেল একাডেমির প্রতিনিধি মোঃ মাইনুদ্দিন, মুসলিম বাজার মডেল একাডেমির পরিচালক আনোয়ার হোসেন জমাদার, উদয়ন একাডেমির প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, লর্ডহার্ডিঞ্জ বিদ্যানিকেতন এর প্রতিনিধি মামুনুর রশিদ প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় খুব শীঘ্রই উপজেলার সকল কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলের তালিকা প্রস্তুত করে আলোচনার মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মাওঃ আব্বাস উদ্দিন। তিনি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী ১৩ জুন সরকার ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বহাল রাখার জন্য সরকারের প্রতি জোর অনুরোধ জানাতে সবাইকে কাজ করতে হবে।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...